• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিমনকে বি. চৌধুরীর অভিনন্দন

index_54758ঢাকা : অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় র‌্যাবের গুলিতে পা হারানো লিমোনকে অভিনন্দন জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

লিমনের বিরুদ্ধে র‌্যাবের মামলা প্রত্যাহারকে সঠিক উল্লেখ করে তিনি বলেন, এটা আগে করা উচিত ছিল। এ ধরনের ঘটনা রোধে ভবিষ্যতে র‌্যাবকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, নিরীহ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করা এবং তাদের উপর অমানুষিক শারীরিক নির্যাতন করা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাধীন নাগরিকদের জন্য এটা আশঙ্কায় পরিণত হয়েছে।

তিনি রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে এ ব্যাপারে জাগ্রত হওয়ার আহ্বান জানান।

নিরীহ মানুষ থেকে মুক্তিপণ হিসেবে লাখ লাখ টাকা আদায় বন্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ