• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিগারেটের প্যাকেটে ৬৪ স্বর্ণের বার

r2ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যানসন সিগারেটের প্যাকেট থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এসময় আব্দুল লতিফ (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের কাস্টমস বিভাগের সহকারী পরিচালক মজিবুর রহমান।

তিনি বলেন, ‘আব্দুল লতিফের বাসা চট্টগ্রামে। তিনি দুবাই থেকে সকালে ঢাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যানসন সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন সাড়ে ৭ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ