• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আঘাত পেয়ে ক্ষিপ্ত সানি লিওন

saniবিনোদন ডেস্ক : নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন বলিউড তারকা সানি লিওন। তবে এবার খবরের শিরোনাম হয়েছেন অন্য কারণে। সম্প্রতি এক টিভি রিয়েলিটি শোতে এক প্রতিযোগীর ছুড়ে দেওয়া গয়নার বাক্সের আঘাতে আহত হয়েছেন এ অভিনেত্রী। এতে ঘটনাক্রমে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

ভারতীয় টিভি চ্যানেল এমটিভির শো স্প্লিটসভিলাতে সহ-উপস্থাপক এবং প্রতিযোগীদের পরামর্শদাতা হিসেবে কাজ করেন সানি। সেই অনুষ্ঠানের শ্রাবণ রেড্ডি নামক এক প্রতিযোগীর দ্বারা এ শারীরিক আঘাতের শিকার হয়েছেন তিনি।

ভারতীয় দৈনিক পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, স্প্লিলিটসভিলা অনুষ্ঠানের প্রতিযোগী শ্রাবণ রেড্ডি একটি রাজস্থানি জুয়েলারি বক্স এ অনুষ্ঠানে তার সহশিল্পীর দিকে ছুড়ে দেন। কিন্তু সেটা তার সহশিল্পীর শরীরে না লেগে সানি লিওনের শরীরে লাগে।

এ ঘটনায় সানি খুবই মর্মাহত হয়েছেন বলে জানা যায়। ওই প্রতিযোগীকে নানাভাবে গালিগালাজও করেছেন এ অভিনেত্রী। শ্রাবণ রেড্ডি অবশ্য তার কাজের জন্য পরে মাফ চেয়েছেন। কিন্তু তাতে মন গলেনি জিসম টু খ্যাত সানি লিওনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ