• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লোকসভায় সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড মুন্ডে কন্যার

india loksova_55034আন্তর্জাতিক ডেস্ক: সহানুভূতির হাওয়ায় ভেঙে গেল লোকসভা নির্বাচনে বড় জয়ের পূর্বের সব রেকর্ড। ভারতের ইতিহাসে সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড গড়লেন প্রয়াত বিজেপি নেতা গোপিনাথ মুন্ডের ছোট মেয়ে প্রীতম মুন্ডে।

গত জুন মাসে দিল্লিতে সড়ক দুর্ঘটনায় গোপিনাথ মুন্ডে মারা যাওয়ায় শূন্য হয়ে যায় মহারাষ্ট্রের বেদে আসনটি।

বাবার মৃত্যুতে খালি হয়ে যাওয়া আসনে লড়ে উপনির্বাচনে প্রীতম মুন্ডে জয়লাভ করলেন ৬ লক্ষ ৯৭ হাজার ৩২১ ভোটের ব্যবধানে। মুন্ডে কন্যার এই বড় জয়ে ভেঙে গেল দেশের লোকসভা নির্বাচনে সর্বাধিক ব্যবধানে পূর্বের জয়ী আরামবাগের সাংসদ অনিল বসুর রেকর্ড।

২০০৪ লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসাবে অনিল বসু জিতেছিলেন ৫ লক্ষ ৯২ হাজার ৫০২ ভোটে। আর এবার মুন্ডে কন্যা পেয়েছেন ৯ লক্ষ ২২ হাজার ৪১৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নেতা অশোক পাতিল পেয়েছেন ২ লক্ষ ২৫ হাজার ৯৫টি ভোট। গোপিনাথ মুন্ডেকে শ্রদ্ধা জানিয়ে এই কেন্দ্রে প্রার্থী দেয়নি শিবসেনা।

এদিকে, গোপিনাথ মুন্ডের বড় মেয়ে পঙ্কজা পারলি বিধানসভার ওই কেন্দ্রে ২০ হাজার ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন। আর ব্যবধানের বিচারে প্রীতমের কাছে হেরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ভদোদরা কেন্দ্রে মোদি জিতেছিলেন ৫ লক্ষ ৭০ হাজার ভোটে। সূত্র: জি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ