• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরীতে প্রি-ওয়ানের ছাত্রকে পিটিয়ে জখম

Nageswari Coching News 20.10.2014নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে প্রি-ওয়ানের ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পিতা এর বিচার চেয়ে রোববার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেন এন্ড স্কুলের প্রি-ওয়ানের ছাত্র পৌর এলাকার বালাটারী গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ আল-মামুনকে গত বুধবার ক্লাস চলাকালীন সময়ে প্রশ্নের উত্তর দিতে দেরি হওয়ায় সহকারী শিক্ষক আকরাম হোসেন স্টিলের স্কেল দিয়ে পিটিয়ে জখম করে। এতে শিশুটির ডানহাতের আঙ্গুলের ভিতর এক ইঞ্চি গভীরে স্কেল ঢুকে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির পিতা আব্দুল বাতেন জানান, এর বিচার চেয়ে রোববার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ করেছি। সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক নুর আলম জানান, আপনারা যা জেনেছেন সেটিই লিখে দেন। এ বিষয়ে আমার আর কোন মন্তব্য নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষা অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য নাগেশ্বরী কলেজ মোড় এলাকায় প্রতিষ্ঠানটি ছোট একটি রুম ভাড়া নিয়ে স্কুলের নামে কোচিং বাণিজ্য করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ