• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেন্টমার্টিনে আটক ২০ শ্রীলঙ্কান জেলেকে থানায় হস্তান্তর

srilankan fisher কক্সবাজার : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে আটক চারটি ট্রলারসহ শ্রীলঙ্কার ২০ জেলেকে টেকনাফ পুলিশে হস্তান্তর করেছে নৌ-বাহিনী। সোমবার বিকাল ৪ টায় টেকনাফ স্থল বন্দরে তাদের সোপর্দ করা হয়।

সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন জানান, গত ১৭ অক্টোবর শুক্রবার বানৌজা আবু বকর নৌ টহলকালে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করায় সেন্টমার্টিনের কাছাকাছি গভীর বঙ্গোপসাগর থেকে চারটি শ্রীলঙ্কান ট্রলার আটক করা হয়। ওই ট্রলারে ২০ বিভিন্ন মাছ ধরার উপকরণ রয়েছে।

আটককৃত সুয়েমেন নামে শ্রীলঙ্কান এক জেলে জানায়, গত ৩০ দিন ধরে তারা সাগরে রয়েছে। হঠাৎ ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ৪২টি ট্রলার একত্রিত হয়। পরে সম্প্রতি সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হুদহুদ এর কবলে পড়ে তাদের চারটি ট্রলার আলাদা হয়ে যায়। এসময় নৌ-বাহিনী তাদের আটক করে।

এদিকে সেন্টমার্টিন নৌ-বাহিনী সোমবার বিকাল ৪ টায় শ্রীলঙ্কান ২০ জেলেকে পুলিশে হস্তান্তর এবং জব্দকৃত ট্রলারসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ টেকনাফ শুল্ক গুদামে জমা করেছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজ করা হবে বলে জানায় সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, শ্রীলঙ্কান ২০ জেলেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ