• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে আমিন অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন

DSC03043আফজাল হোসেন, ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ীতে মেসার্স আমিন অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির চত্ত্বরে মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহ্ফিলে শেষে অটো রাইস মিলের সুইচ টিপে মিলটি উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আবুল কাশেম। উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আমিনুল হক চৌধুরী এবং বগুড়া উত্তরা ব্যাংকের জোনাল ম্যানেজার ডিজিএম সৈয়দ সাইদুর রহমান ও ফুলবাড়ী উত্তরা ব্যাংকের বিলিং সিও ম্যানেজার সমীর বোসাক, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ফুলবাড়ী পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাবেক পৌর মেয়র শাহাজাহান আলী সরকার পুতু, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, মিল মালিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেসার্স আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ রুহুল আমিন ও আতাউর রহমান মিল্টন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ