• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে সীমান্তরেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত মতবিনিময় সভা

SEKTOR BGB HiLiহিলি প্রতিনিধি: হিলি সিপি বিওপি ক্যাম্পে ভারত-বাংলাদেশ সীমান্তরেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন, কাষ্টমস, পুলিশ, জন-প্রতিনিধি, সিএন্ডএফ এজেন্টস ব্যবসায়ি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এই সভার আয়োজন করে।
বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সিও আব্দুর রাজ্জাক তরফদার, ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়নের সিও জাহিদুল রশিদ, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, স্থলবন্দরের সহকারী কমিশনার মহিববুর রহমান ও সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বিজিবির সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত অতিক্রম করে কোনো মানুষ যেন ভারতে অবৈধ মালামাল বা গরু আনতে না যায়-একারণে এসব সীমান্ত এলাকার মানুষদের সচেতন করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ