• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী সুজাপুর মডেল স্কুল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান

afzal pic fulbari dinajpur 21-10-2014 (12)আফজাল হোসেন, ফুলবাড়ী: রংপুর পি.টি.আইতে শিক্ষক প্রতিযোগিতা অনুষ্ঠানে দিনাজপুরের ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যালয় নিবার্চিত হন। গত ১৪ অক্টোবর রংপুর পি.টি.আইতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বৃত্তির ফলাফল, সমাপনী স্কুল ড্রেস, জাতীয় দিবসে অংশগ্রহণ সহ মোট ৩৩টি ইভেন্ট আলোচনা হয়। রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত প্রতিযোগিতা পর্যায়লোচনা করে দিনাজপুরের সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে ঘোষণা করেন। সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস.কে মোহাম্মদ আলী ২০০৩ইং সালে প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়টিতে যোগদান করার পর থেকে বিদ্যালয় উন্নয়নের দিকে নজর দিয়ে আসছেন। বর্তমানে বিদ্যালয়টি মডেল হিসেবে এবং শিক্ষাই ব্যাপক প্রচার পেয়েছে তার ও অন্যান্য শিক্ষকদের প্রচেষ্টায়। এ জন্য শিক্ষকদের ভূমিকা ছিল অত্যান্ত ভাল। এই বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা বর্তমানে ৫২২ জন, পূর্বে  ছিল ৩৩৬জন। প্রধান শিক্ষক এস.কে মোহাম্মদ আলী ২০০৫ইং সালে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ও প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং ২০০৬ ইং সালে আবারও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০১৪ইং সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় ও শিক্ষক নির্বাচিত হন। বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক এস.কে মোহাম্মদ আলী বলেন, এই সাফল্যের জন্য সহকারী, এস.এম.সি ও শিক্ষা অফিসের সকলকে ধন্যবাদ জানান। এদিকে বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয় শিক্ষকগণ তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ