দিনাজপুর প্রতিনিধি: সাবেক প্রতিমন্ত্রী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃতি সন্তান, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর পিতা মরহুম আব্দুর রঊফ চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুম আব্দুর রঊফ চৌধুরী ছিলেন আইয়ুব বিরোধী শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযোদ্ধের সংগঠক, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও আব্দুর রঊফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন মরহুমের পুত্র আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী ইগলুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সূধীজন অংশগ্রহন করেন। উল্লেখ্য, ২০০৭ সালে ২১ অক্টোবর বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।