• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরশাদের মাসব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা

Arsadঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিভিন্ন জেলা শাখার সম্মেলন, সমাবেশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ অক্টোবর জাতীয় শ্রমিক পার্টি ও ২৮ অক্টোবর জাতীয় ওলামা পার্টির সঙ্গে মতবিনিময়। ৩০ অক্টোবর ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান, ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতির যুব সমাবেশে, ৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও সমাবেশে, ১২ নভেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে জাতীয় পার্টির মহাসমাবেশ এবং ১৬ নভেম্বর মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

এছাড়া ২২ অক্টোবর জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার পরিচিতি সভা ও ২৭ অক্টোবর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ