সিসি নিউজ: নানা কর্মসুচীর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে বুধবার বেলা ১২ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) নীলফামারী জেলা শাখার উদ্যেগে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনার চত্তরে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে সমাবেশে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ, সংগঠনের (নিসচা) সাধারণ সম্পাদক রাসেল আমিন শ্বপন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, প্রথম আলো নীলফামারী বন্ধুসভার সভাপতি সুধির রায়, সাধারণ সম্পাদক মারুফ খান বক্তব্য রাখেন। এসব কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।