রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয সড়ক দিবস উপলক্ষে বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা নিসচা’র উদ্যোগে র্যালি মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে উপজেলা নিসচা’র সভাপতি প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কবি ও লেখক মো. আব্দুর রশিদ। নিসচা’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-প্রেসক্লাব সভাপতি ও নিসচা’র সহ-সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, নিসচা’র সা. সম্পাদক মো. বেনজির আহমেদ, কুড়িগ্রাম রুরাল ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক বিউটি রাণী চৌধুরী প্রমূখ।