• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

BSFলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সফর আলী(২৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছে।
আহত সফর আলী হাতীবান্ধা উপজেলার গোতামালী ইউনিয়নের পূর্ব-আমঝোল এলাকার রহিম মল্লিকের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তের ওপারে কুচবিহার জেলার ফালাকাটা সীমান্তে উভয় দেশের একদল গরু পারপারকারী ভেতরে প্রবেশের চেষ্টা করলে ফালাকাটা-২১ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বাংলাদেশি গরু পারপারকারী সদস্য সফর আলী আহত হন। সফর আলীর সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরে অজ্ঞাতস্থান থেকে চিকিৎসা দিচ্ছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সফিউল আলম শফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় কঠোর প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার লেভেলের পতাকা বৈঠকে বিএসএফ গুলির করার কথা অস্বীকার করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ