• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কানাডার পার্লামেন্টে গুলি চালিয়েছে বন্দুকধারী

image_103167_0আন্তর্জাতিক ডেস্ক: কানাডার অটোয়ায় পার্লামেন্টের ভেতরে-বাইরে কয়েকটি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। তবে প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার নিরাপদে আছেন বলে তার দফতরের যোগাযোগ বিষয়ক পরিচালক নিশ্চিত করেছেন।

অটোয়া পুলিশ বুধবার এক ট্যুইটে জানায়, সকাল ৯টা ৫২ মিনিটে ওয়ার মেমোরিয়ালে গুলি হয়েছে। এতে একজন আহত হয়।

কানাডার প্রধান ওয়ার মেমোরিয়ালে পাহারারত রক্ষীদের লক্ষ্য করে হামলাকারী গুলি ছোড়ার পর দৌড়ে পার্লামেন্টে ঢুকে পড়ে।

হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে দুইজন পার্লামেন্ট সদস্য দাবি করলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি সপ্তাহে চোরাগোপ্তা হামলায় এক কানাডীয় সেনা নিহত হওয়ার পর দেশটিতে সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা বাড়ানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই হামলার এ ঘটনা ঘটল।

মঙ্গলবারও কিউবিকে দুই সেনাকে গাড়ি দিয়ে আঘাত করে কানাডার ধর্মান্তরিত এক মুসলিম। পরে হামলাকারীকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। গাড়ির ধাক্কায় একজন নিহত ও আরেকজন আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ