• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়ার সফরে ছাত্রদলের পদবঞ্চিতরা

Chatro Dolসিসি নিউজ : নতুন কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ করলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীলফামারী সফরে এসেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। সদ্য ঘোষিত কমিটি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হলেও বঞ্চিতদের অনেকেই ইতিমধ্যে বগুড়া এসেছেন। তবে নতুন কমিটির শীর্ষ নেতারা খালেদার গাড়ি বহরে আসলেও বঞ্চিতরা পরে এসেছেন বলে জানা গেছে।

বুধবার বিকেলে নীলফামারীর উদ্দেশে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা হন।এসময় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ বিএনপির বেশ কয়েকজন মধ্যম সারির নেতা ছিলেন। এছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনের বেশ কিছু কেন্দ্রীয় নেতাও ছিলেন।

সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাবেদ হাসান স্বাধীন, তরুণদেব, শহীদুল্লাহ ইমরান, ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, রবিউল হাসান সবুজ, নুরুজ্জামান মুকিত লিংকন, মশিউর রহমান মিশু, রাকিবুল ইসলাম রয়েল, শাহসুদ্দোহা, সুমন, হাবিবুর রহমান সুমন, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান মিয়া, এস এম মোশারফ হোসেন মিশু, দবির উদ্দিন তুষার প্রমুখও আছেন।

এছাড়া বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রেজাউল হক রিয়াজও আছেন।যারা পদবঞ্চিতদের আন্দোলনে শুরু থেকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ