• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাবিপ্রবি’র ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

Haziদিনাজপুর প্রতিনিধি: হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.hstu.ac.bd-এ পাওয়া যাচ্ছে। আসন বিন্যাস জানার জন্য পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট দেখার জন্য বলা হয়েছে। এছাড়া এসএমএস’র মাধ্যমে পরীক্ষার্থীদের আসন বিন্যাস জানিয়ে দেয়া হবে।
আগামী ২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার সময়সূচী নিম্নরুপ: ২ নভেম্বর রবিবার সকাল ৯:৩০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩ নভেম্বর সোমবার সকাল ৯:৩০টা থেকে ১১টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯:৩০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০০০০১ থেকে ১০৬০০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬০০১ থেকে ১১২২৯৯ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর বুধবার সকাল ৯:৩০টা থেকে ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১:৩০টায় ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৬০০০ পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত রোল নং ২০৬০০১ থেকে ২১২১০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ১৭৬০ আসনের বিপরীতে ৫৭ হাজার ৩৭৬জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছে। এবার প্রতি আসনের বিপরীতে ৩৩জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ