সিসি নিউজ: জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যুদ্ধাপরাধীর অভিযোগে দন্ডপ্রাপ্ত অধ্যাপক গোলাম আজমের মৃত্যুতে শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা অনুষ্ঠিত হয় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। বাদ জুম্মা অনুষ্ঠিত এ জানাযা নামাজে সৈয়দপুরের জামাত ও শিবিরের ১৯ জন নেতাকর্মী অংশ নেয়। তবে জানাযা নামাজে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় ৩৯ জন পুলিশ মাঠে অবস্থান নেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন এ প্রসঙ্গে সিসি নিউজকে বলেন, ধারণা করা হয়েছিল এ জানাযাকে ঘিরে জামাত শিবিরের ব্যাপক শোডাউন হবে। ঘটতে পারে অনাকাক্সিক্ষত ঘটনা। এই আশংকায় পুলিশ পূর্ণ প্রস্তুতি নিয়ে জানাযাস্থলে অবস্থান নেয়। কিন্তু জানাজা স্থানে জামায়াত-শিবিরের মাত্র ১৯ জন নেতাকর্মী উপস্থিত ছিল।