• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারীদের গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করেছে সৌদি সরকার

image_103390_0আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর বিষয়ে আবারো সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। কোনো মহিলা চালক গাড়ি চালাতে চাইলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়। দেশটিতে সপ্তাহান্তে অনলাইনে গাড়ি চালানোর অধিকার নিয়ে প্রচারণা তুঙ্গে উঠার মুহূর্তে এ সতর্কতা জানালো সৌদি সরকার।

অক্টোবর মাসের শুরুতে অনলাইন কর্মীরা জানায়, সোশাল মিডিয়ায় প্রচারণার মাধ্যমে গাড়ি চালাবার অধিকার আদায়ে তারা এক হচ্ছে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘‘যারা যেকোনো প্রক্রিয়ায় অনিয়ম করবে কিংবা বিশৃঙ্খলা করতে চাইবে তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেয়া হবে।’’

এদিকে অনলাইন কর্মীরা তাদের ক্যাম্পেইনের অংশ হিসেবে টুইটার, ইউটিউব, ইন্সট্রাগ্রাম এবং হোয়াটস অ্যাপ এ গাড়ি চালানোর ছবি পোস্ট করার জন্য আহ্বান জানিয়েছে। তাদের ক্যাম্পেইনের পিটিশনে ২,৭০০ লোক স্বাক্ষর করেছে বলে জানিয়েছে।

অনলাইন কর্মীরা জানায়, প্রতিদিনই দুই থেকে তিনজন মহিলা তাদের গাড়ি চালানোর ছবি হোয়াটস অ্যাপে পোস্ট করছে। নাসিমা আল-সাদা নামের এক কর্মী বলেন, ‘‘যে সমিস্ত মহিলারা গাড়ি চালাতে চান আমরা তাদের বলছি, রোববার বা যেকোনো একদিন গাড়ি চালাতে।’’

আজিজা আল-ইয়েসসেফ নামের আরেক কর্মী বলেন, ‘‘আমি সপ্তাহে দুই থেকে তিন বার গাড়ি চালিয়েছি। আমরা আমাদের অধিকারের পক্ষে কণ্ঠ উচ্চকিত করছি। আমরা বিক্ষোভের মতো অবৈধ কোনো কিছু করছি না।’’

অনলাইন কর্মীরা দাবি করছে, মহিলাদের গাড়ি চালানো আইন বিরোধী নয়।–এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ