সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছ থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত ওই নদীর চান্দিয়া ব্রীজের দক্ষিণ পাশ থেকে জব্দ করা হয়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই এরশাদ আলম শুক্রবার দুপুরে এক অভিযান চালিয়ে খড়খড়িয়া নদীর ওই স্থান থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ উদ্ধার করে। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।