• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যমুনা টিভি ও চ্যানেল২৪ ফাইনালে

image_103429_0ঢাকা: পেপসি-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ওঠেছে যমুনা টিভি ও চ্যানেল২৪। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে যমুনা টিভি ১০ রানে দৈনিক ইত্তেফাককে পরাজিত করে ফাইনালে পৌঁছে।

যমুনা টিভি প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে করে ৮০ রান। জবাবে দৈনিক ইত্তেফাক দুই উইকেটে ৭০ রানের বেশি এগুতে না পারায় ১০ রানে জিতে যায় যমুনা টিভি। যমুনা টিভির নাজমুল ম্যাচসেরা হন।

খেলা শেষে যমুনা টিভির নাজমুলের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক, সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গুল্লু এবং বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসান উল্লাহ খান রানা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে একই মাঠে প্রথম সেমিফাইনালে চ্যানেল২৪ ১২ রানে আলোকিত বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। চ্যানেল২৪ প্রথমে ব্যাট করতে নেমে ৭৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আলোকিত বাংলাদেশের ইনিংস ৬৬ রানে থেমে গেলে ১২ রানে জিতে যায় চ্যানেল২৪। বিজয়ী দলের জুয়েল ম্যাচসেরার পুরস্কার পান।

আগের দিন কোয়ার্টার ফাইনালে যমুনা টিভি ৩ উইকেটে চ্যানেল আইকে এবং চ্যানেল২৪ ১০ রানে দৈনিক ইনকিলাবকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

আগামী ২৭ অক্টোবর সোমবার একই মাঠে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে যমুনা টিভি ও চ্যানেল২৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ