• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে জার্মান নাগরিক লাঞ্চিত: গ্রেফতার ১

Misukসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালে জার্মান নাগরিককে লাঞ্চিত করার অভিযোগে আলম রেস্ট হাউসের মালিক পুত্র মেশবাহুল আলম মিশুককে গ্রেফতার করেছে পুলিশ। মিশুক সৈয়দপুর  থেকে প্রকাশিত সাপ্তাহিক নীলফামারী চিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

থানা সূত্রে জানা গেছে, গণ উন্নয়ণ কেন্দ্র (জিইউকে) নামক একটি এনজিওতে ডোমার অফিসে কর্মরত রয়েছেন জার্মান নাগরিক মিনার কাউয়ুম। একই প্রতিষ্ঠানের সৈয়দপুর অফিসে আছেন কাউয়ুমের বান্ধবী এলিজাবেথ। শুক্রবার সকালে কাউয়ুম ডোমার থেকে বাসযোগে সৈয়দপুর টার্মিনালে আসেন এলিজাবেথের সাথে দেখা করার জন্য। বাস থেকে নেমে কাউয়ুম তার ব্যবহৃত মোবাইল ফোনে ফ্ল্যাক্সি লোড নেয়ার জন্য আলম রেষ্ট হাউসের পাশের একটি দোকানে যান। এসময় ওই রেষ্ট হাউসে অবস্থান করছিলেন মেশবাহুল আলম মিশুক।

থানায় অভিযোগ মতে, ওই সময় মিশুক তাদেরকে চা পানের আমন্ত্রণ জানায়। তার আপ্যায়নের ডাকে সাড়া দিয়ে দুই বিদেশী নাগরিক রেষ্ট হাউসে যায়। এসময় কৌশলে মিশুক তাদেরকে একটি হোটেলে বসতে দিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাদেরকে বাংলাদেশে জঙ্গিদের সহায়তাকারী হিসেবে মোবাইল ফোন কেড়ে নেয়। এসময় কাউয়ুমের সাথে মিশুকের হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিষটি আঁচ করতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই এরশাদ আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে মিশুককে রেষ্ট হাউস থেকে আটক করে। তিনি সিসি নিউজকে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন সিসি নিউজকে জানান, ঘটনার তদন্ত চলছে এবং এর সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ