• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

indexসিসি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ নেতা-কর্মী গ্রেফতারের প্রতিবাদে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, পৌর যুবদলের সভাপতি তারিক আজিজ, উপজেলা যুবদলের সভাপতি কামরুল হাসান কার্জন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জামিল উদ্দিন খান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম গুড্ডু। বক্তারা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ