• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মামলার জের ধরে দোকানে হামলা: গ্রেফতার-৪

Songorso-1সিসি নিউজ: সৈয়দপুরে মামলার জের ধরে আসামী পক্ষের লোকজন বাদী পরিবারের সদস্যদের ওপর দুই দফায় হামলা চালিয়েছে। এতে দুটি দোকান ভাংচুর ও ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি টালি মসজিদ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২০১৩ সালের ২৩ নভেম্বর দুপুরে শহরের বাইপাস মহাসড়কের পাশে সাত বছরের শিশু জেরিন আক্তার সাথিকে খেলার মাঠ থেকে ফুসলীয়ে নিয়ে ধর্ষন করে ওই এলাকার আঃ মান্নান তেলীর বখাটে পুত্র নওশাদ (২৮)। এ ঘটনায় স্থানীয় জনগণ ওই ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ্দ করে। পরে জেরিনের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষিতা শিশুর পরিবারের ওপর ধর্ষক পরিবারের শুরু হয় নানা হয়রানি ও নির্যাতন। ওই পরিবারে লোকজনদের জড়িয়ে ৪টি মামলাও করে ধর্ষকের পরিবার। যা পরবর্তীতে আদালত কর্তৃক মিথ্যে প্রমানিত হওয়ায় মামলাগুলো খারিজ হয়। এরপর ধর্ষন মামলা তুলে নিতে দেয়া হয় প্রাননাশের হুমকি। শুক্রবার বাদীর পরিবারের দুই সদস্য সাকিব (১৮) ও মুকিম (২৪) পার্বতিপুরে গেলে সেখানে ধর্ষক নওশাদের পরিবারের লোকজন নানা অজুহাতে ফ্যাসাদ বাঁধিয়ে বেধড়ক পেটায়। ওই ঘটনার জের ধরে শনিবার তাদের দুটি পান দোকান ভাঙ্চুর করে। এতে বাধাঁ দিতে গেলে জাহানারা, সেলিনা ও জাহাঙ্গীর সহ ১০ জন আহত হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং আঃ মান্নান (৬০) তার স্ত্রী শামিমা (৫০) ও দুই ছেলে আসাদ (২৬) এবং আদনান (১৭)কে গ্রেফতার করে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ