• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানুষ আমাকে ভোলেনি- এরশাদ

Arsadঢাকা: নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছেন, “মানুষ আমাকে ভোলেনি। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা পরিবর্তন চায়। জাগরণের সৃষ্টি হচ্ছে। সো উই হ্যাভ নো টাইম টু রেস্ট…আমাদের এখন বিশ্রামের সময় নাই।”

রোববার রাজধানীর বনানীতে জাতীয় শ্রমিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ বলেন, “গণতন্ত্রের স্বপ্ন ছিল, কিন্তু দুই দলের শাসনে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। গণতন্ত্র মানে জনগণের শাসন। কিন্তু দেশে এখন একদলীয় শাসন চলছে।”

আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা হরতালের মধ্যেও সভায় আসায় জাতীয় শ্রমিক পার্টির নেতা-কর্মীদের শুরুতেই ধন্যবাদ জানান এরশাদ।

তিনি বলেন, “আজ হরতাল উপেক্ষা করে তোমরা কর্মসূচিতে যোগ দিয়েছো। পার্টির মহাসচিব নির্দেশ দিয়েছিলেন, হরতাল তো বটেই ভূমিকম্প হলেও কর্মসূচিতে যোগ দিতে হবে। তোমরা সেই নির্দেশ পালন করেছ। এ জন্য তোমাদের ধন্যবাদ।
“হরতাল মানি না। ভূমিকম্প হলেও আসতে হবে। এটাই আমাদের প্রতিশ্রুতি।”

আগামী নির্বাচনে দলকে দ্রুত গোছানোর তাগিদ দিয়ে সাবেক সেনা শাসক এরশাদ বলেন, “আমাদের সময় কম। আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। তোমরাও বসে থেক না। প্রতিটি মিনিট আমাদের জন্য মূল্যবান।”

নেতা কর্মীদের সংগঠন গোছানোর তাগিদ দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীরও সমালোচনা করেছেন তার বিশেষ দূত এরশাদ।

তিনি বলেন, “আমি যখন ক্ষমতায় ছিলাম তখন জনসংখ্যা সীমিত রাখার জন্য পরিবার পরিকল্পনা প্রকল্প শুরু করেছিলাম। জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদের এই সীমিত আয়তনের দেশে অতিরিক্ত জনসংখ্যা কতো সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, জনসংখ্যা বেশি হলেও সমস্যা নেই, একে জনশক্তিতে পরিণত করা হবে। ঘরে ঘরে আজ বেকারত্বের মহোৎসব চলছে, লাখ লাখ যুবক বেকার। চাকরির খোঁজে বিদেশ যাওয়ার সময় প্রতারণার শিকার হচ্ছে, হতাশ হয়ে তারা মাদকাসক্ত হয়ে পড়ছে। এই কি জনশক্তির নমুনা “

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাতীয় পার্টির প্রধান বলেন, “যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন তা পালন করুন।”

অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী এবং এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ