সিসি নিউজ: উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জারিগানের জনপ্রিয় শিল্পি আবুল কালাম ওরফে দুলাল রোগে-শোকে নিঃস্ব। কেউ খবর রাখেনি। এক সময়ের মঞ্চ কাঁপানো এ শিল্পি এখনও স্বপ্ন দেখেন মঞ্চ মাতানোর কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছে কণ্ঠনালী’র সমস্যা। আর্থিক দৈন্যতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। জারিগানের ঐতিহ্য ধরে রাখতে ওই গুণি শিল্পির চিকিৎসার্থে সরকারসহ সংস্কৃতিমনা ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়িমধুপুর গ্রামের ফুলবাড়ি মেম্বারটারি এলাকায় ১ ডিসেম্বর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন আবুল কালাম ওরফে দুলাল। বাবা শাহাদাত আলীও জারিগানের কবি ছিলেন। দুলাল ৮ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় পিতা শাহাদাত আলী ও তৎকালীণ প্রখ্যাত কবি শমসের আলীর কাছে জারিগানের তালিম নেন। ১৯৭৯ সালে মেট্টিকুলেশন পাশের পর পেশা হিসেবে বেছে নেন জারিগান। প্রথমাবস্থায় গুরু শমসের আলীর সাথে জুটি বাঁধলেও পরবর্তীতে তার মেয়ে প্রখ্যাত শিল্পি শরীফা বানুর সাথে জুটি গড়েন। ছান্দনিক বাচনভঙ্গি ও সুরেলা কন্ঠের অধিকারী হওয়ায় অল্প দিনেই খ্যাতি ছড়িয়ে পড়ে তার। ধীরে-ধীরে রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের প্রত্যšত গ্রাম থেকে ডাক আসা শুরু হয়। পেয়েছেন অসংখ্য সম্মাননা স্মারক। নামডাক ছড়িয়ে পড়ে গোটা উত্তরাঞ্চলে। এলাকাবাসী ওই শিল্পিকে বিপুল ভোটে ওয়ার্ডের মেম্বারও নির্বাচিত করে। কিন্তু বছর খানিক পূর্বে তিনি হঠাৎ আক্রাšত হয়ে পড়েন ব্রেনস্টোকে। সমস্যা দেখা দেয় তার কণ্ঠনালীতে। এসময়ের তুখোড় ও বাকপটু শিল্পি রোগাক্রাšত হয়ে আজ স্পস্টভাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন না।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানিক হঠাৎ করে স্টোকের ফলে তার উচ্চারণ অস্পস্ট হয়। তবে রাতের বেলা মোটামুটি স্পস্ট হয় তার উচ্চারণ। অর্থের অভাবে উন্নত চিকিৎসার পরিবর্তে গ্রাম্য কবিরাজের তৈরি ওষুধ সেবন করছেন। দুই সংসারে ৪ মেয়ে ও ২ ছেলে নিয়ে গ্রামের বাড়িতে একত্রে বসবাস করছেন তিনি। ছেলে তুষার ৬ হাজার টাকা মাসিক বেতনে নীলফামারীর নীলসাগর এগ্রোতে কর্মরত। ওই নাবালক ছেলের বেতনের ওপর চলছে দুলালের সংসার।
কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম শাহীন জানান, আবুল কালাম ওরফে দুলাল জারিগানের একজন জনপ্রিয় শিল্পি। সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে তার উন্নত চিকিৎসা করা প্রয়োজন। ওই শিল্পির সূচিকিৎসার্থে সরকারসহ দেশের সামর্থবানদের এগিয়ে আসা উচিৎ বলে তিনি জানান।
সৈয়দপুর বন্ধন নাট্যোগোষ্ঠির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন রকি বলেন, জারিগান এখনো ব্যাপক জনপ্রিয়। গ্রামীণ জনগণের বিনোদনের অন্যতম মাধ্যম জারিগান। উত্তরাঞ্চলের জারিগানকে ধরে রাখতে হলে কবি দুলালের মতো শিল্পির দরকার। ওই গুণি শিল্পির চিকিৎসার্থে তিনিও সরকারসহ সমাজের বিত্তবান সাংস্কৃতিক মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান।