কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শনিবার রাতে আলোচিত এক হত্যা মামলার সাক্ষীসহ সন্দেহাভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুরজামান আরিফ জানায়,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল গড়েরপাড় গ্রামের আশরাফ আলীর ছেলে ধওলা মামুদ ২০১৩ সালের ৬ই জুন রাত ১২টার সময় কিশোরগঞ্জ বাজার থেকে বাড়ী ফেরার পথে কিশোরগঞ্জ-তারাগঞ্জ রোডে নিজ বাড়ীর ৫শ গজ অদূরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে নিহত হয়।
পুলিশ দীর্ঘদিন মামলাটি তদন্ত করে কোন ক্লু উদ্ধার করতে পারেনি। সাক্ষীদের কাছ থেকে কোন সহযোগীতা না পাওয়ায় পুলিশের সন্দেহ দানাবাধে। গত শুক্রবার রাতে নিহতের ভাতিজা ১নং সাক্ষী সেলিম মিয়া (৩৫), ২নং শাহীন মিয়া (২৫), গদা গ্রামের রাজু মিয়া (৩০) ও রাজিব গ্রামের হুমায়ূন আহম্মেদ (৪০)সহ চারজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ জানায়,জিজ্ঞাসাবাদে সন্দেহাভজনদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এই মুহূর্তে তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানায়,মামলার সঠিক তদন্তের স্বার্থে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি হত্যাকান্ডের মুল কারন উদঘাটন হবে।