• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে স্ত্রীকে জবাই করে হত্যা: পাষন্ড স্বামী গ্রেফতার

iএকরামুল হক বেলাল, সিসি নিউজ: পার্বতীপুরে পারিবারিক কলহের জের ধরে ধারালো ছুরি দিয়ে কহিনুর (৪২) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী মজিবর রহমান। উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের খলিলপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মজিবর ও তার স্ত্রী কহিনুরের বাবার বাড়ী একই গ্রামে। দীর্ঘদিন থেকে তাদের দাম্পত্যকলহ চলে আসছিল। রবিবার ভোর সাড়ে ৬টার সময় মজিবর তার শালক (কহিনুরের চাচাতো ভাই) জিয়ারুলকে মোবাইল ফোনে জানায় ‘তোর বোনকে জবাই করে ঘরে পেলে রেখেছি, তুই এসে লাশ নিয়ে গিয়ে দাফন কর’। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান-রাতের কোন এক সময় হত্যাকান্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।
এদিকে এলাকাবাসী জানায়, কহিনুরের ২য় স্বামী মজিবর রহমান। আর মজিবরের ৪র্থ স্ত্রী কহিনুর বেগম। কহিনুরের ৫ পুত্র সন্তান রয়েছে। এর মধ্যে ১ম স্বামীর ঘরে আঃ আলিম (২৫) ও ২য় স্বামীর ঘরে বাবু (২২), সুজন (২০), মাসুদ (১৮) ও রাকিব (১৫) সন্তান রয়েছে। এব্যাপারে পার্বতীপুর মডেল থানায় হত্যা মামলা দায়ে হয়েছে। পুলিশ রাতে পাষন্ড স্বামী মজিবর রহমানকে গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ