দিনাজপুর প্রতিনিধি: জেলার বীরগঞ্জে ৪৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ জুলফিকার হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১টায় বীরগঞ্জ থানার সামনে থেকে পুলিশ তাকে আটক করে।
এ সময় মোটরসাইকেল মালিক বীরগঞ্জ পৌর শহরের হোমিও চিকিৎসক মোঃ মাহমুদুল হাসান পাপ্পু (২৮) মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
আটক জুলফিকার উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। পলাতক মাহমুদুল হাসান পাপ্পু পৌর শহরের হোমিও চিকিৎসক আলহাজ্ব পানা উল্লাহর ছেলে।
পুলিশ জানায়,
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম শওকত হোসেন জানান, জুলফিকারকে একটি ডায়াং-১০০সিসি মোটরসাইকেলসহ আটকের পর তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ২৫ বোতল এবং মোটরসাইকেলের ভিতর থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গী মাহমুদুল হাসান পাপ্পু নামে এক যুবক পালিয়ে যায়।