• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাছের পেটে মানুষের মুখ!

lalmonirhatসিসি নিউজ: লালমনিরহাটের পাটগ্রামে এবার মাছের পেটে অলৌকিক ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, পাটগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পঞ্চায়েতের বাড়ি এলাকার আফিজ উদ্দিন মুন্সি প্রতিবেশী আবু তালেবের পুকুর থেকে  রোববার সকালে একটি শৈল মাছ ধরে নিয়ে বাড়ি যায়। মাছটি কাটার পর মাছের পেটের ভেতর থেকে মানুষের মুখের মত একটি বস্তু বের হয়। সেটি পুরুষ ও মহিলা দোভাষী কন্ঠে প্রায় ১৫ মিনিট ধরে আল্লাহ্ আল্লাহ্ জিকির করতে থাকে। এ সময় প্রতিবেশী রহিদুল বস্তুটিতে হাত লাগালে মহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলে। এতে এলাকার সবার মাঝে এক রকম ভীতিকর অবস্থা বিরাজ করে। ঘটনা দেখতে সেখানে উৎসুক শত শত মানুষ ভিড় করে। বিষয়টির সত্যতা স্বীকার করেন সংশ্লিষ্ট পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান।

উল্লেখ্য, গত ঈদুল আযহার দিন এ উপজেলায় এক বাড়িতে কোরবানির মাংস রান্না করার সময় মাংসের মধ্যে আল্লাহ্ লেখা ভেসে ওঠে। এ নিয়ে সে সময় সেখানে বেশ হৈ চৈ পড়ে। এর রেশ কাটতে না কাটতেই গতকাল মাছের পেটে ওই অলৌকিক ঘটনাটি ধর্মপ্রাণ মানুষের মধ্যে চাঞ্চল্যর পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ