পঞ্চগড়: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে পঞ্চগড়-রুহিয়া-ঠাকুরগাও সড়কের গোয়ালদীঘি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের নলপুকুরি গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে পলাশ (২৭), একই ইউনিয়নের কিসমতধাপ গ্রামের জয়নুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২২)।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, ব্যবসার কাজে পলাশ ও রাজ্জাক একটি মোটরসাইকেলে আটোয়ারী থেকে বোদা উপজেলায় যাচ্চিলেন। এ সময় ঠাকুরগাও থেকে পঞ্চগড়গামী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যান। গুরুতর আহত পলাশকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনিও মারা যান।
আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোজাফ্ফর হোসেন সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।