• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেরুজালেমে ১০০০ ইহুদি বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের

Inter.আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমে ১০০০ এর অধিক নতুন ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইল সরকার।বসতি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সবুজ সংকেতও প্রদান করা হয়েছে। ইসরাইল সরকারের এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুর কার্যালয়ের সূত্র জানিয়েছে, ‘‘পূর্ব জেরুজালেমে ১০০০ এর অধিক নতুন ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এর মধ্যে হার হোমা এলাকায় ৪০০ এবং রামাত সলমো এলাকায় ৬০০ বসতি নির্মাণ করা হবে।’’
এর আগে জেরুজালেমের পাশ্ববর্তী সিলোয়ান এলাকায় নতুন বসতি নির্মাণের সময় আন্তর্জাতিক গোষ্ঠীর কড়া সমালোচনার মুখে পড়ে ইসরাইল সরকার। ওই এলাকায় বসতি স্থাপন নিয়ে মাসের পর মাস চলা সংঘাত এখনো অব্যাহত আছে।
বসত নির্মাণ এর পর্যবেক্ষক লিয়র অ্যামিকাই বলেন, ‘‘বসতি নির্মাণের জন্য এটা কোন উপযুক্ত সময় নয়। আগের যেকোনো সময় চাইতে এখন অস্থির রয়েছে জেরুজালেম।’’-ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ