সিসি নিউজ : ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি মামুন তালুকদারকে আটক করেছে পল্টন থানা পুলিশ। সোমবার দুপুর একটার দিকে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
এদিকে সকাল থেকে ছাত্রদলের পদবঞ্চিতরা নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেয়ার কথা বলেছিলেন। তারা অবস্থান না নিলেও বর্তমান কমিটির বেশ কিছু নেতাকর্মী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।
ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যালয়ে আছেন। এদিকে সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। রোববার রাতেও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছিল।