ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গনউন্নয়ন কেন্দ্রের একীভুত শিক্ষা কার্যক্রম পরিদশর্ন করেছে। পরিদর্শনে আসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ইমরান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা যুগ্ম সচিব হারুন অর রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন এলসিডির বাংলাদেশ প্রতিনিধি মাহবুব হোসেন, দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন, জিউকের প্রকল্প ব্যবস্থাপক এসকে মামুন, প্রাথমিক শিক্ষার ক্যারিকুলাম এক্সপার্ট কেরামত আলী, ডিমলা প্রতিনিধি আবু নাসের সিদ্দিকী তুহিন, ডোমার প্রতিনিধি রুহুল আমীন প্রমুখ । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনছুর আলী জানান, একীভুত শিক্ষা কার্যক্রম পরিদশনে আসেন এ প্রতিনিধি দল । প্রতিবন্ধী শিশুরা কিভাবে একীভুত শিক্ষায় অংশ নিচ্ছে এটাই তারা পরিদর্শন করছেন ।