• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেশির ভাগ বিমানবালা যৌন হয়রানির শিকার!

1111সিসি ডেস্ক: সারা বিশ্বের বিভিন্ন বিমান কোম্পানিতে কর্মরত বেশির ভাগ এয়ারহোস্টেস বা বিমানবালা যাত্রী বা কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়। এয়ারহোস্টেস হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দরী মেয়েদের বাছাই করা হয় বলে এ ঘটনা দিনে দিনে বেড়ে চলছে।
ভয়াবহ তথ্যটি উঠে এসেছে হংকংভিত্তিক সংস্থা ইক্যুয়াল অপারচুনিটিজ কমিশনের (ইওসি) এক জরিপে।
২০১৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সময়ে এয়ারহোস্টেসদের (নারী ও পুরুষ) মধ্যে ৯ হাজার প্রশ্নপত্র বিলি করা হয়। এর মধ্যে ৩৯২ জনের উত্তর পাওয়া যায়। মোট অংশগ্রহণকারীদের মধ্যে ৮৬ শতাংশ নারী এবং বাকি ১৪ শতাংশ পুরুষ উত্তর পাঠিয়েছিলেন। যাত্রীদের সবচেয়ে বিরক্তিকর ২০টি অভিজ্ঞতার বর্ণনা উঠে এসেছে ওই জরিপে।
জরিপে দেখা যায়, মোট অংশগ্রহণকারীদের মধ্যে ২৭ ভাগ গত ১২ মাসে কর্তব্য পালনকালে যৌন হয়রানির শিকার হয়েছেন। ক্যাথি প্যাসিফিক, ড্রাগনএয়ার, বৃটিশ এয়ারওয়েজ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানবালা ও কেবিন ক্রুদের মধ্যে ওই প্রশ্নপত্রগুলো বিলি করা হয়েছিল।
ইওসির মুখপাত্র মারিয়ানা ল মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, প্রধানত দুটো কারণে তারা কম উত্তর পেয়েছেন। প্রথমত, বেশিরভাগ বিমানবালাই হংকংয়ের। আর হংকংয়ের বিমানবালাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে যৌন হয়রানি তেমন প্রভাব ফেলে না কারণ তাদের দেশ এ ব্যাপারে বেশ খোলা মেলা। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যৌন হয়রানি একটি স্পর্শকাতর ইস্যু এবং এ কারণে বেশিরভাগই মুখ খুলতে চায়নি।
তবে যতটকু জবাব পাওয়া গেছে তা একটি ভয়ানক অংশের দিকেই ইঙ্গিত করছে। হয়রানিগুলোর মধ্যে রয়েছে- পিঠ চাপড়ানো, শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করা, চুম্বন ও চিমটি কাটা। আরো আছে অশ্লীল কৌতুক করা, কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অশ্লীল ছবি প্রদর্শন অথবা যৌন কাজের আবেদন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ