• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মারধরের প্রতিবাদে রংপুরে সাংবাদিকদের বিক্ষোভ

image_103965_0রংপুর: রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে লাইভ করার সময় একাত্তর ও আরটিভির রিপোর্টার ও ক্যামেরাম্যনকে মারধর এবং ক্যামেরা ও ডিভাইস ভাঙচুরের প্রতিবাদে এবং অভিযুক্ত শিশু ওয়ার্ডের প্রধান, রেজিস্টারসহ জড়িত ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার রংপুর মহানগরীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা।
আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি দাওয়া মানা না হলে শুক্রবার সন্ধ্যায় জরুরি বৈঠক শেষে পরবর্তী কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয় সমাবেশে।
বেলা ১২ টায় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত সাংবাদিকদের পক্ষে প্রবীণ সাংবাদিক সাবেক এমপি দৈনিক দাবানল সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুলের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রংপুর সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম হক্কানী, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম ইয়াসির, দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন প্রমুখ।
মানববন্ধনে আরো বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক, রিপোর্টার্স ক্লাব সভাপতি সালেকুজ্জামান সালেক, সেক্রেটারি মোজাফফর হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ বাবু, সাবেক সেক্রেটারি মাহবুবুর রহমান হাবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রবিউল হোসেন সরকার বাবলু, এটিএন বাংলার রিপোর্টার মাহবুবুল ইসলাম, বাংলাভিশনের রিপোর্টার জয়নাল আবেদীন, জনকণ্ঠ ও চ্যানেল নাইনের রিপোর্টার মানিক সরকার মানিক, জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় সভাপতি নুরুজ্জামান প্রধান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সরকার মাজহারুল মান্নান, সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, বাংলানিউজ২৪ এর রিপোর্টার সাজ্জাদ হোসেন বাপ্পী, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, বাহের সংবাদের বিশেষ প্রতিবেদক তৌহিদুল ইসলাম বাবলা, আমাদের সময়ের রিপোর্টার নজরুল মৃধা, টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, টেলিভিশন ভিডিও সাংবাদিক ফোরামের সভাপতি আলী হায়দার রনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান শাহিদ, রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, বাহের সংবাদের স্টাফ রিপোর্টার লাবনী ইয়াসমিন লুনি, প্রেস ক্লাব বদরগঞ্জের পক্ষে সভাপতি ফেরদৌস আলী, পীরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে দফতর ও প্রচার সম্পাদক বখতিয়ার রহমান, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, গঙ্গাচড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামণিক, সেক্রেটারি মিজানুর রহমান লুলু, সাংবাদিক আবেদুল হাফিজ, আসাদুজ্জামান আফজাল, এসএম জাকির হোসেন, এসএম পিয়াল, রবিউল ইসলাম দুখু, মমিনুল ইসলাম রিপন, মহিউদ্দিন মখদুমী, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি মৌন মিছিল নিয়ে ডিসির মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। পরে সাংবাদিকরা এসপি আবদুর রাজ্জাকের কাছে স্মারকলিপি দেন।
সির পক্ষে এডিএম স্মারকলিপিটি গ্রহণ করে বলেন, “এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’ অন্যদিকে এসপি আব্দুর রাজ্জাক বলেন, “এ বিষয়ে ইতিমধ্যেই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে।”
পরে বেলা আড়াইটায় জেলা স্কুল মাঠে এক সমাপনী সমাবেশে খন্দকার গোলাম মোস্তফা বাটুল বলেন, বৃহস্পতিবারের মধ্যেই দাবি দাওয়া মানা না হলে আগামী শুক্রবার সন্ধ্যা ৭ টায় ৭১ টেলিভিশন অফিসে বৈঠক শেষে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। ওই বৈঠকে সবাইকে সমেবত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এসব কর্মসূচিতে রংপুর মহানগরী ও উপজেলার দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ