খেলাধুলা ডেস্ক: টেস্টের পাশাপাশি এবার ওয়ান ডে র্যাঙ্কিং-এও এক নম্বরে পৌঁছল দক্ষিণ আফ্রিকা৷ গত পাঁচ বছরে এই প্রথমবার এক নম্বর স্থান ফিরে পেলেন তারা৷
নিউজিল্যান্ডকে সম্প্রতি তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারানোয় শীর্ষে উঠলেন প্রোটিয়ারা৷ শেষবার ২০০৯ সেপ্টেম্বরে র্যাঙ্কিং-এ এক নম্বরে পৌঁছেছিলেন তারা৷ সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সের জেরে তালিকায় নেমে যায় দক্ষিণ আফ্রিকা৷ ফের পাঁচ বছর বাদে আবার নিজেদের পুরনো স্থান ফিরে পেলেন ডেভিলিয়ার্সরা৷– ওয়েবসাইট।