বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার মোবাইলে হুমকি দিয়েছে অন্তু নামের একজন। মঙ্গলবার দুপুরে পিয়াকে ফোন করে আপত্তিকর ছবি প্রকাশ করার এ হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর পিয়া বলেন, ‘আমি সোমবার ব্যাংকক থেকে দেশে ফিরেছি। মঙ্গলবার দুপুরে একটি ফোন আসে। ফোন রিসিভ করার পর উল্টাপাল্টা কথা বলতে থাকে। একপর্যায়ে আমাকে আপত্তিকর ছবি প্রকাশ করার হুমকি দেওয়া হয়। ফোনে তার নাম জানায় অন্তু। কিন্তু এ নামে কাউকে আমি চিনি না।’
পিয়া আরও বলেন, ‘এই ঘটনার পর অনেকেই বলেছে থানায় সাধারণ ডায়েরি করার জন্য। আমি তাদের বলেছি, সে এমন কিছুই করতে পারবে না। কারণ মিডিয়াতে আমি একটা পরিচ্ছন্ন জায়গায় থেকেই কাজ করি। আমি এটা নিয়ে ভাবছি না।