• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতের গ্রামে ৩ বাংলাদেশীকে পিটিয়ে হত্যা

Simantoহবিগঞ্জ: হবিগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় ত্রিপুরা রাজ্যের একটি গ্রামে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ওই তিন ব্যক্তি। মঙ্গলবার তাদের নিহতের খবর পাওয়া যায়।

বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন গণপিটুনিতে তিনজন নিহতের সত্যতা  নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯)।

বিএসএফের বরাত দিয়ে মঙ্গলবার রাতে বিজিবি জানায়, ত্রিপুরা রাজ্যের সিংগীছড়া বিএসএফ ক্যাম্পের কাছে লাতাইবাড়িতে স্থানীয়দের গণপিটুনিতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই করম আলী ও সুজন মিয়ার মৃত্যু হয়। আহত আক্কল মিয়া স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ৫ এপ্রিল বাল্লা সীমান্তে চুনারুঘাটের তিনজনকে পিটিয়ে হত্যা করে ভারতীয় জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ