• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে আ.লীগ-জামায়াত সংঘর্ষ

Songorso-1সিলেট: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রায় ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে কোর্ট পয়েন্টে একটি আনন্দ মিছিল বের করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই মিছিলে ধাওয়া দেয়।

এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় মধুবন মার্কেটের সামনে ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বন্দরবাজার এলাকার দিকে পালিয়ে যায়।

এসময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই দিগ্বিদিগ দৌড়াতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে অনেক ব্যবসায়ী নিজেদের দোকানপাট বন্ধ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ