আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলিতে গত ৩ মাসে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে ক্যাম্পের সৈনিকদের আটক করা ভারতীয় বিপুল পরিমাণ আতশবাজী ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টায় স্থানিয় কাষ্টমসের পরিত্যক্ত চত্বরে ম্যাজিষ্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহারুল ইসলামের উপস্থিতিতে বিজিবি, পুলিশ ও কাষ্টমস কর্তৃপক্ষ এই আতশবাজী ধ্বংস করা হয়। এসময় আতশবাজীর খোসা খুলে মাটিতে পুতেঁ পানি দিয়ে কার্যকরিতা নিষ্ক্রিয় করে মাটিচাপা দিয়ে ঢেকে দেয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কাষ্টমসের যুগ্ম কমিশনার মো. কামরুজ্জামান, থানার ওসি মোখলেছুর রহমান, বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফজলুর রহমান, হিলি কাষ্টমস্ গুদাম কর্মকর্তা নীল রতন বিশ্বাস সহ আরো অনেকে।
বিজিবি জানায়, আটককৃত ভারতীয় বিপুল পরিমাণ আতশবাজীর মূল্য ৩০ লাখ টাকা এবং এ ব্যাপারে ৫৯টি মামলা হয়েছে।