• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লটারি জিতলেই পাবেন মদ!

513সিসি নিউজ : লটারির পুরস্কার নিত্য প্রয়োজনীয় কিংবা বিলাসবহুল কোনো কিছু। এতোদিন সেটাই জানতো সবাই। কিন্তু লটারি জিতলেই পাওয়া যাবে মদ, তাও আবার তৃতীয় পুরস্কার! পশ্চিমবঙ্গের বর্ধমানের মেমারি পৌরসভার জোয়ানপুরের একটি ক্লাব এমন আয়োজনই করে।

তবে লটারিতে যে নিত্যপণ্য নেই তা বলাটা নেহাতই ভুল হয়েছে। যেমন প্রথম পুরস্কার তিন কেজি খাসির মাংস। মাত্র ১০ টাকার টিকিটের বদলে সেই মাংস হাতে পেলে খুশি তো হওয়ারই কথা! দ্বিতীয় পুরস্কার পাঁচ কেজি মুরগির মাংস (পোলট্রি)। বিভ্রান্তিটা এসেছে তৃতীয় পুরস্কারের ক্ষেত্রে। টিকিটে লেখা রয়েছে তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ‘১ লিটার রাম মদ’। আচ্ছা আপনিই বলুন, এ পুরস্কার যার ভাগ্যে যাবে কেমন বিভ্রান্তিকর অবস্থাতেই না পড়তে হবে তাকে। এমনও হতে পারে তৃতীয় পুরস্কারপ্রাপ্তকে খুঁজেই পাওয়া যাচ্ছে না!

‘খাই খাই লটারি প্রতিযোগিতা’য় রয়েছে মোট ১১টি পুরস্কারের তালিকা। আর পুরস্কার দেয়া হবে মোট ২৭ জনকে।

পুরস্কার প্রসঙ্গে নটরাজ ক্লাবের সম্পাদক সাধন সিংহ জানান, মানুষ খেতে ভালবাসেন। তিন বছর ধরে দুর্গাপূজার সময়ে ক্লাবের পক্ষ থেকে লটারির আয়োজন করা হচ্ছে। যেখানে পুরস্কার থাকে টিভি, সাইকেল। এ বারও তাই হয়েছে। কিন্তু সেই লটারি নিয়ে মানুষের তেমন উৎসাহ নাই বললেই চলে। এমনকি এবার অনেক টিকিট বিক্রিই হয়নি। অথচ এবার ভাইফোঁটার দিন এই নতুন লটারি খেলার কথা জানতে পেরে সবাই টিকিট কিনতে আসছেন।

তবে তিনি তৃতীয় পুরস্কার ‘১ লিটার রাম মদ’ নিয়ে অনেক লজ্জিত। সামনেরবার পুরস্কারের তালিকা থেকে এটিকে বাদ দেয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ