• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাঙ্গা সমর্থকদের পাল্টা কার্যালয় দখল

image_104072_0রংপুর: এরশাদ সমর্থকদের কার্যালয় দখলের একদিন পার না হতেই পাল্টা দখল করে নিয়েছে প্রতিমন্ত্রী রাঙ্গার সমর্থকরা। বুধবার রাতে তারা মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এরশাদ সমর্থকদের লাগানো তালা ভেঙে ঢুকে দখলে নেয়।

এ সময় রাঙ্গা সমর্থকরা কার্যালয়ের আশপাশে অবস্থান নেন পাল্টা দখল প্রতিহত করতে। কিন্তু কার্যালয় উদ্ধারে দেখা যায়নি এরশাদ ঘোষিত নতুন কমিটির জেলা ও মহানগরের নেতাকর্মীদের।

মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় পার্টির কার্যালয় এরশাদ ঘোষিত নেতাকর্মীদের দখলে থাকলেও বুধবার বেলা সোয়া ৪টায় পর রাঙ্গা সমর্থরা কার্যালয়ের আশপাশের এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে এরশাদ সমর্থকরা তালা ঝুলিয়ে দিয়ে কার্যালয় থেকে চলে গেলে রাঙ্গার সমর্থকরা ধীরে ধীরে কার্যালয়ে কাছে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যার পর কিছু যুবক এরশাদ সমর্থকদের ঝুলানো তালা ভেঙে কার্যালয়ে ঢোকে।

এ সময় সেখানে পাল্টাপাল্টি দখল ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সাংবাদিকসহ সাধারণ মানুষজন জড়ো হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত ১০টা পার হলেও আর দেখা মেলেনি এরশাদ সমর্থকদের কাউকে। এ সুযোগে রাঙ্গা সমর্থকরা একে একে সবাই ভিতরে প্রবেশ করে কার্যালয় তাদের দখল নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত এরশাদ ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ, মহানগর কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরের নেতৃত্বে বিপুল পরিমাণ নেতাকর্মী পার্টি অফিসে অবস্থান ও বৈঠক করেন। সাড়ে ৩টায় তারা পার্টি অফিস থেকে নিজ নিজ বাড়িতে চলে যান।

এরপর বিকেল সোয়া ৪টায় জাতীয় যুব সংহতির হাসানুজ্জামান নাজিম, ইউসুফ আহম্মেদ, স্বেচ্ছাসেবক পার্টির শামীম সিদ্দিকী, শ্রমিক পার্টির রাজু আহম্মেদসহ রাঙ্গা সমর্থিত নেতাকর্মীনা পার্টির কার্যালয়ে এসে এরশাদ সমর্থকদের ঝুলানো তালা ভেঙে ভিতরে এবং বাইরে অবস্থান নেন।

এদিকে, রাঙ্গা সমর্থকরা আবারও পার্টি কার্যালয় দখলে নেয়ায় সেন্ট্রাল রোড এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষ আতঙ্কে ব্যবসায়ীরা সন্ধ্যার আগেই তাদের দোকানপাট বন্ধ করেন। মাঝে মধ্যে খবর আসছে এরশাদ ঘোষিত কমিটির নেতাকর্মীরা আসছেন। তখন এ নিয়ে সবাই শঙ্কিত হয়ে উঠেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো এরশাদ সমর্থিত কমিটির কোনো নেতাকর্মীরা না আসায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাতে রাঙ্গা সমর্থকরা দলবল নিয়ে কার্যালয়ে ভিতরে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাঙ্গা সমর্থকরা পার্টির কার্যালয়ে ও বাইরে শক্ত অবস্থান নিয়ে রয়েছে।

জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম বলেন, ‘আমরা এরশাদের পার্টি করি। পার্টি অফিসে আছি। রাতের আঁধারে যারা পার্টি অফিসে এসেছিলেন তারা তো নেই। আমরা এরশাদের মূলধারার সৈনিক। আমাদের দাবি রাঙ্গা ভাইকে স্বপদে ফিরিয়ে দেয়া হোক এবং তৃণমূল জাতীয় পার্টির নেতাদের জাতীয় পার্টি থেকে বের করে দেয়া হোক।’

এ বিষয়ে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা সাড়ে ৩টা পর্যন্ত ছিলাম। পার্টি অফিসে তো সব সময় থেকে পাহারা দেয়া সম্ভব নয়।’ রাঙ্গা সমর্থকদের পাল্টা দখলের ব্যাপারে তিনি বলেন, ‘সেনপাড়া স্কাইভিউ লাঙ্গল ভবনে গিয়ে বৈঠক করে এ বিষয়ে পরবর্তী বক্তব্য দেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ