• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিজামীর রায়: বিএনপি ও কওমিপন্থিরা চুপ

96514_1সালমান তারেক শাকিল: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফাঁসির দণ্ড পেয়েছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। তবে এ রায়ের পর প্রতিক্রিয়াহীন জামায়াতের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি। মুখ খুলছেন না কওমি মাদ্রাসাভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারাও।

মতিউর রহমান নিজামীর রায়ের পর বুধবার দিনভর এবং সন্ধ্যার পরও বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে কোনও মন্তব্য করতে রাজি হননি তারা। দুপুরে প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে এবং অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে জানতে চেয়ে নিরাশ হতে হয়েছে সাংবাদিকদের। চিরকুট পাঠিয়ে বরাবরের মতো প্রশ্ন করা হলেও এই দিন নিজামীর বিষয়ে একটি শব্দও মুখ থেকে বের করেননি তিনি।

এর আগেও জামায়াতের সাবেক আমির সদ্য প্রয়াত গোলাম আযম মারা গেলে বক্তব্য জানতে চাওয়ার চেষ্টা করা হলেও বিএনপি কোনও মন্তব্য করেনি। এমনকি গোলাম আযম সম্পর্কে একটি অনুষ্ঠানে ইতিবাচক মন্তব্য করায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দল থেকে সাবধান করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক এক শীর্ষনেতা।

নিজামীর রায়ের পর এই খেলাফত মজলিসও কোনও মন্তব্য করতে রাজি হয়নি। দলটির আমির মাওলানা মুহাম্মদ ইসহাকের সঙ্গে যোগাযাগ করা হলে বুধবার রাত দশটার দিকে তিনি এ প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে আমাদের বক্তব্য নেই।

জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। বিপরীতে মতিউর রহমান নিজামীর রায়ে প্রতিক্রিয়ায় একেবারে সুনসান নীরবতা পালন করছেন তিনি। এ ব্যাপারে দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আদালতের কাজ আদালত করেছেন, এ নিয়ে মন্তব্য করা সঠিক না।‘

রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টিতে আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেন।

তবে ‘সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের’ ব্যানারে একটি মেইলে নিজামীকে ‘ইসলামি আন্দোলনের নেতা ও আলেম’ বিবেচনা করে ফাঁসির রায়কে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘৯২% মুসলমানের এদেশকে ধর্মহীন রাষ্ট্রে রূপান্তর করারই সুগভীর ষড়যন্ত্র চলছে। চক্রান্তকারীরা তাদের পথের কাটা দূর করতেই বানোয়াট অভিযোগ দিয়ে মাওলানা মতিউর রহমান নিজামীসহ ইসলামি নেতাদের খতম করতে চায়।’

অনুসন্ধানে জানা গেছে, ৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, ২য় তলা, ঢাকা-১০০০ এই ঠিকানা ব্যবহার করে বিবৃতি পাঠানো হয়েছে। যদিও এই ঠিকানায় রয়েছে মাওলানা মুহিউদ্দীন খান সম্পাদিত মাসিক মদীনা ও সাপ্তাহিক মুসলিম জাহানের কার্যালয়।

ফেইসবুক থেকে নেয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ