দিনাজপুর প্রতিনিধি: হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ’র হাতে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সীমান্ত চৌকিতে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয় বিএসএফ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-বি-বাড়ি জেলার নবীনগর উপজেলার হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২২), শাহজাহানের ছেলে রাসেল (২০), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল উপজেলার জীবনলাল সূত্রধরের ছেলে গোলাপ লাল সূত্রধর (২৭), বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে রবি চান মোল্লা (৩০), একই এলাকার মতিন শেখের ছেলে দুলাল শেখ (৩০) ও কুমারশালদার গ্রামের ফটিক মন্ডলের ছেলে মজিদ মন্ডল (২৩)।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হিলি বিএসএফ কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান ও বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহিম।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহিম জানান, ফেরত আসা বাংলাদেশিকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।