• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোল উপজেলা শিক্ষা অফিসার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

Captureকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামান রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে কথা বললে তিনি জানান, তিনি শিক্ষা জীবনে স্নাতক ও স্নাকোত্তর রংপুর কারমাইকেল কলেজ হতে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন লিডারশীপ, প্ল্যানির এবং ম্যানেজমেন্ট এর উপর এম,এড ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে তিনি উপজেলা শিক্ষা অফিসার পদে সরকারী চাকুরীতে যোগদান করেন। চাকুরীকালে নওগাঁ জেলার পরশা উপজেলা, নীলফামারী সদর ও হাতি বান্দা উপজেলায় চাকুরীকালে প্রাথমিক শিক্ষার বাস্তবায়নে অবদান রাখেন। বর্তমানে কাহারোল উপজেলায় কর্মরত আছেন। এই উপজেলায় কর্মরত অবস্থায় প্রাথমিক শিক্ষা, প্রি-প্রাইমারী, স্লিপ, অভিভাবকদের উদ্বুদ্ধ করন, মা সমাবেশ, উপকরণ বিতরণ, মিড-ডে-মিল চালু এবং বেশ কয়েকটি বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইহা ছাড়া তিনি উপজেলায় প্রাথমিক শিক্ষার মানকে আরও উন্নয়ন করার লক্ষ্যে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামান রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায়, উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল ও উপজেলার সকল শিক্ষক কর্মচারীগণ তাকে অভিনন্দন জানান।

23স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স
কাহারোলে বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউট কাহারোল উপজেলার ব্যবস্থাপনায় উপজেলার কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ দিনের ১২২তম স্কাউটিং বিষয়ক কোর্স অনুষ্ঠিত।

উক্ত কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জামান, কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর আব্দুর সবুর, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এদিব খালেদা হানুম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, উপজেলা কাপ লিডার আব্দুল মান্নান। কোর্সে ৮০ জন শিক্ষক/শিক্ষিকা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ