• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে কলেজ ছাত্রী ইভা হত্যা মামলার আসামী বাবু আটক

pic fulbari dinajpur 30-10-2014.(20)আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলোচিত কলেজ ছাত্রী সাবরিনা ইয়াসমিন ইভা হত্যা মামলার ইজাহার ভুক্ত আসামী সারোয়ার বাবুকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি বুড়া বাজার এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশ তাকে আটক করেছে।
আটককৃত এজাহার ভুক্ত আসামী মোঃ সারোয়ার বাবু উপজেলার পশ্চিম  নারায়নপুর ফতেপুর গ্রামের মোশারফ হোসেনের পুত্র। উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারী পার্বতীপুর উপজেলার খোলাহাটি স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ও ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের বাসীন্দা সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত) মোঃ রেহানুজ্জামান রেহান এর মেয়ে সাবরিনা ইয়াসমিন ইভা তার মেসে হত্যাকান্ডের শিকার হয়। এই ঘটনায় ইভার পিতা রেহানুজ্জামান বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় একট হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে ধৃত সারোয়ার বাবুকে আসামী করে একটি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পুলিশ। কিন্তু দীর্ঘ সময়ে ইজাহারভুক্ত আসামী পুলিশের হাতে ধরা না পড়ায় বাদিকে মামলা প্রত্যাহারের জন্য আসামীপক্ষ থেকে হুমকি দিয়ে আসছিল। এই কারনে গত ২৬ অক্টোবর বিভিন্ন পত্রিকায় ‘৮ মাস অতিবাহিত হলেও আজো আটক হয়নি কলেজ ছাত্রী সাবরিনা ইয়াসমি ইভা। হত্যা মামলার ইজাহার ভুক্ত আসামী, উল্টো মামলা প্রত্যাহারের জন্য বাদিকে হুমকি দিয়ে আসছিল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়, বিভিন্ন পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে। সংবাদ প্রকাশের পর ফুলবাড়ী থানা পুলিশ জোর প্রচেষ্টা শুরু করে মূল আসামীকে গ্রেফতারের জন্য। চলতে থাকে একের পর এক বিভিন্ন এলাকায় অভিযান। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় থানার এসআই শাহ আলম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মেলাবাড়ী বুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ইজাহার ভুক্ত আসামী সারোয়ার বাবুকে আটক করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম বাবুকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ