• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধা আ‘লীগের হরতাল বিরোধী মিছিল

Hatibandha-Aলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় হরতাল বিরোধী মিছিল করেছে উপজেলা আ‘লীগ। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয় শহর প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে ফিরে শেষ হয়।
হরতাল বিরোধী ওই মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বদিউজ্জামান ভেলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, মহিলা লীগের নেত্রী রশিদা বেগম, মর্জিনা বেগম, যুবলীগ সভাপতি হামিদুল হক, সম্পাদক শাহীন, উপজেলা ছাত্রলীগের সা. সম্পাদক ওমর ফারুক মানিক প্রমূখ। এতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আ‘লীগ ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মী হরতাল বিরোধী মিছিলে অংশ নেয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ