• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবি’র ২ ও ৩ নভেম্বরের ভর্তি পরীক্ষা ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে

Haziদিনাজপুর প্রতিনিধি: অনিবার্য কারণবশত হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের পূর্বনির্ধারিত ২ ও ৩ নভেম্বরের সব ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচিতে ২ নভেম্বরের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বরে এবং ৩ নভেম্বরের ‘এফ’ ইউনিট ও ‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক) ভর্তি পরীক্ষা ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর বুধবারের সকাল ৯.৩০ টা থেকে বেলা ১১ টার ‘এ’ ইউনিটের (রোল নং ১০০০০১ থেকে ১০৬০০০ পর্যন্ত) ভর্তি পরীক্ষা দুপুর ১২ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ ও ৫ নভেম্বরের অন্যান্য ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd-এ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার হাবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা শাখার সেকশন অফিসার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ