সিসি নিউজ: আগামী শনিবার ১ নভেম্বর থেকে ঢাকায় মার্কিন দূতাবাসের নতুন ফোন নম্বর চালু হবে। ফাইবার-অপটিক লাইনে রূপান্তরিত হওয়ায় দূতাবাসের ফোন নম্বরগুলো ৭ সংখ্যা থেকে বেড়ে ৮ সংখ্যায় দাঁড়াবে। নতুন ফোন লাইনগুলো দূতাবাসের বাইরে থেকে সরাসরি ডায়ালের সুবিধা দেবে।
বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান নম্বরের শুরুতে থাকা ৮৮৫-এর জায়গায় নতুন নম্বরে হবে ৫৫৬৬। যেমন, বর্তমানে যে নম্বরটি ৮৮৫-৫৫০০×২৭১৯ আছে, সেটি পরিবর্তিত হয়ে ৫৫৬৬-২৭১৯ হবে।
৫৫৬৬ নম্বর দিয়ে শুরু হওয়া নতুন ফোন লাইনগুলো ইতিমধ্যেই চালু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ৮৮৫ দিয়ে শুরু হওয়া পুরনো লাইনগুলো এখনো চালু রয়েছে।